জন্মাষ্টমী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জন্মাষ্টমী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে জন্মাষ্টমীর প্রস্তুতি নিয়ে সভা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে আগামী ৪ সেপ্টেম্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা হয়েছে। শুক্রবার দুপুরে কর্মকারপাড়া মাতৃমন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখা এ সভার আয়োজন করে।

সভায় আসন্ন জন্মাষ্টমী উদযাপনে বিভিন্ন কর্মসূচি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ঈশ্বরদী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন চন্দ্র কর্মকার, ঈশ্বরদী মৌবাড়ি ও ঠাকুরবাড়ি কমিটির সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক রাজেশ কুমার সরাফ, পূজা উদযাপন কমিটির উপদেষ্টা রমেন্দ্রনাথ চক্রবর্তী এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল অধিকারী।

এ ছাড়া হিন্দু মহাজোট ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি আশুতোষ পাল, পৌর কমিটির সভাপতি গোবিন্দ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন সাহাসহ স্থানীয় বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঈশ্বরদীতে জন্মাষ্টমী উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে ঈশ্বরদীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে শোভাযাত্রা ও অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মকারপাড়া মাতৃমন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে হিন্দু মহাজোট, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে অংশ নেন।

শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবির কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার। সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সুনিল চক্রবর্তী।

এ সময় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক গণেশ সরকার, যুগ্ম সম্পাদক মিলন কর্মকার, পৌর হিন্দু মহাজোটের সভাপতি দেবদুলাল রায়, মৌবাড়ি ও ঠাকুরবাড়ি বারোয়ারী মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজেশ কুমার সরাফ, কোষাধ্যক্ষ প্রবীর বিশ্বাস ও বার্ষিকী সম্পাদক বিকি আগারওয়াল। উপস্থিত ছিলেন ব্রাহ্মণ সংসদের নেতা বিনয় চক্রবর্তীসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী।

শোভাযাত্রা শেষে কর্মকারপাড়া মাতৃমন্দিরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন