নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে ঈশ্বরদীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে শোভাযাত্রা ও অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মকারপাড়া মাতৃমন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে হিন্দু মহাজোট, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে অংশ নেন।
শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবির কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার। সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুনিল চক্রবর্তী।
এ সময় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক গণেশ সরকার, যুগ্ম সম্পাদক মিলন কর্মকার, পৌর হিন্দু মহাজোটের সভাপতি দেবদুলাল রায়, মৌবাড়ি ও ঠাকুরবাড়ি বারোয়ারী মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজেশ কুমার সরাফ, কোষাধ্যক্ষ প্রবীর বিশ্বাস ও বার্ষিকী সম্পাদক বিকি আগারওয়াল। উপস্থিত ছিলেন ব্রাহ্মণ সংসদের নেতা বিনয় চক্রবর্তীসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী।
শোভাযাত্রা শেষে কর্মকারপাড়া মাতৃমন্দিরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

