নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে আগামী ৪ সেপ্টেম্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা হয়েছে। শুক্রবার দুপুরে কর্মকারপাড়া মাতৃমন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখা এ সভার আয়োজন করে।
সভায় আসন্ন জন্মাষ্টমী উদযাপনে বিভিন্ন কর্মসূচি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ঈশ্বরদী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন চন্দ্র কর্মকার, ঈশ্বরদী মৌবাড়ি ও ঠাকুরবাড়ি কমিটির সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক রাজেশ কুমার সরাফ, পূজা উদযাপন কমিটির উপদেষ্টা রমেন্দ্রনাথ চক্রবর্তী এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল অধিকারী।
এ ছাড়া হিন্দু মহাজোট ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি আশুতোষ পাল, পৌর কমিটির সভাপতি গোবিন্দ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন সাহাসহ স্থানীয় বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

