গণ-অভ্যুত্থান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গণ-অভ্যুত্থান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে জামায়াতের গণমিছিল

নিজস্ব প্রতিবেদক: বৃষ্টিকে উপেক্ষা করে ঈশ্বরদীতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে গণমিছিল হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।

ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেট থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রেলগেট ও পোস্ট অফিস মোড় হয়ে খায়রুজ্জামান বাবু টার্মিনালে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের এবং ঈশ্বরদী পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম আজম খান।

সমাবেশ পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. সাইদুল ইসলাম।

ঈশ্বরদীতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার রাতে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু এবং সঞ্চালনা করেন রফিকুল ইসলাম নয়ন।

আলোচনায় বক্তব্য দেন ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন স্বপন মাস্টার, বিএনপি নেতা আকরাম রায়হান বাবু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সাহাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুল ইসলাম, মুলাডুলি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম শরীফ এবং পৌর যুবদল নেতা মোশারফ হোসেন।

এ ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সভায় অংশ নেন।

ঈশ্বরদীতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন, নীরবতা পালন ও জাতীয়-গণসঙ্গীত পরিবেশনার মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এ আয়োজনের নেতৃত্ব দেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল, পৌর বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল ওমর খান সুমার, সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, শামসুজ্জোহা পিপপু, ইসলাম হোসেন জুয়েল, সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলী, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, যুবনেতা মোস্তফা নুর আলম শ্যামল, পৌরসভার সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি এবং পৌর বিএনপি নেতা আবু সাঈদ লিটনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন