আওয়ামীলীগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আওয়ামীলীগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আ.লীগ দেশের উন্নয়ন করছে, বিএনপি মানুষ পোড়াচ্ছে : সালমান এফ রহমান


নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকায় দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে আর বিএনপি এটা সহ্য করতে না পেরে দেশের মানুষ পোড়াচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান এফ রহমান।

২১ ডিসেম্বর বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকা নবাবগঞ্জে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, বিএন‌পি নির্বাচন বানচা‌লের জন্য নানান ষড়যন্ত্র কর‌ছে, কিন্তু দে‌শের মানুষ তা রু‌খে দি‌য়ে‌ছে। বিএ‌নপি এখন অস‌হ‌যোগ আ‌ন্দোলন কর‌ছে যা হাস্যকর।

দ্বাদশ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে দোহার-নবাবগ‌ঞ্জের ভোটার‌দের দ্বা‌রে দ্বা‌রে যা‌চ্ছেন ঢাকা-১ আস‌নের নৌকার প্রার্থী সালমান এফ রহমান।

নির্বাচনী প্রচারণায় অংশ নি‌য়ে সালমান এফ রহমান ব‌লেন, সারাবিশ্ব এই নির্বাচ‌নের দি‌কে তা‌কি‌য়ে আ‌ছে। এই সরকার সুষ্ঠু ও নির‌পেক্ষ নির্বাচ‌ন কর‌তে সব প্রশাসন‌কে নি‌র্দেশ দি‌য়ে‌ছে। সুষ্ঠু নির্বাচ‌নের ব্যাপা‌রে কাউ‌কে ছাড় দেওয়া হ‌বে না ব‌লেও জানান তিনি। 

সব ভোটার‌কে কে‌ন্দ্রে গি‌য়ে ভোট দেওয়ার আহ্বান জানি‌য়ে তি‌নি বলেন, আওয়ামী লীগ সরকা‌রের গত ১৫ বছ‌রের উন্নয়নে ফি‌রি‌স্তি তু‌লে ধ‌রেন।

নবাবগ‌ঞ্জের বেশ ক‌য়েক‌টি জায়গায় নির্বাচনী প্রচারণায় অংশ নি‌য়ে তি‌নি এই এলাকার ভ‌বিষৎ উন্নয়ন প‌রিকল্পনার কথাও জানান। এই সময় তি‌নি দোহার-নবাব‌গ‌ঞ্জে প্রতি‌টি নাগ‌রিক‌দের স্বাস্থ্যকার্ড, প্রবাসী‌দের জন্য প্রবাসী কেন্দ্র, প্রতি‌টি ঘ‌রে গ্যাস সরবরাহ করাসহ উন্নয়ন অসমাপ্ত কাজগু‌লো শেষ করার প্রতিশ্রু‌তি দেন।

বিএনপি-জামায়াত দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে : নাছিম


নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি জামায়াত ভোট ঠেকানোর নামে দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী, রাজাকার, আল বদররা যেভাবে দেশের সাড়ে ৭ কোটি মানুষের বিপক্ষে যুদ্ধ করেছিল একইভাবে আজ বিএনপি জামাতিরা দেশের মানুষের ওপর আঘাত আনছে। মা তার সন্তানকে নিয়ে ট্রেনে ঘুমিয়ে ছিল এই ট্রেনে বিএনপির অগ্নি সন্ত্রাসীরা আগুন দিয়ে তাদের পুড়িয়ে মেরেছে। এতটা মর্মান্তিক দৃশ্য। এ অপকর্ম যারা করে তারা কখনো দেশের মানুষকে ভালবাসতে পারে না।

২১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি জামায়াত। এরা সন্ত্রাসী ও দেশবিরোধী অপশক্তি। এরা অপরাধনীতি করে। বিএনপি যা করছে তা রাজনীতি নয় বিশ্বাসঘাতকতা। এরা অগ্নি সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে পুড়িয়ে মারে। এরা সাম্প্রদায়িক শক্তির আশ্রয় ও প্রশ্রয়দাতা। বাঙালি জাতির হাজার বছরের যে সাম্প্রদায়িক ঐতিহ্য রয়েছে এ সাম্প্রদায়িক বন্ধনকে এরা ধ্বংস করতে চায়।

তিনি আরও বলেন, মানুষ পুড়িয়ে মারা কখনো দেশের মানুষের অধিকারের আন্দোলন হতে পারে না। দেশের মানুষ কেন তাদের সমর্থন করবে? দেশের মানুষ তাদের সমর্থন করে না বলেই তারা সন্ত্রাসের পথে হাঁটছে। এরা জঙ্গি কায়দায় চোরা গুপ্তা হামলা করে। দেশের মানুষের বিপক্ষে এদের এই রাজনীতিকে ধিক্কার জানাই। এদের এ রাজনীতির প্রতি আমাদের ঘৃণা।

নাছিম বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তাফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ১৮ তারিখ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখন যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রার্থী হিসেবে মানুষের কাছে যাওয়া শুরু করেছি এবং ভোট প্রার্থনা করছি। যাতে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পারি। আমরা জনগণের রায় নিয়ে আবারও জিততে চাই।

ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। কেননা যেভাবে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি হচ্ছে নৌকায় ভোট দিলে সেটি আরও বেগবান হবে কথা দিচ্ছি আপনারা আমাকে পাশে পাবেন। আপনজনের মতো পাশে থাকব। আমি আপনাদের এলাকার সেবক হিসেবে কাজ করতে চাই। সেজন্য আপনাদের সহযোগিতা চাই।

তিনি বলেন, আমি জানি আমার এলাকার মানুষের কী সমস্যা। সেই সমস্যাগুলো সমাধান করব। ঢাকা-৮ স্মার্ট এলাকায় পরিণত হবে। আমার এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আলোচনা করে কাজ করব। সুখে-দুঃখে পাশে থাকব। শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে কিভাবে এই এলাকাকে আরও উন্নত করা যায় সেই চেষ্টাই করব। সামাজিক, সাংগঠনিক ও রাজনৈতিক আন্দোলন গড়ে তুলব। সুন্দর সমাজ, সুন্দর এলাকা গড়ে তুলব।

পাবনা-৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন রশিদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: পাবনা-৪ আসনে (ঈশ্বরদী ও আটঘরিয়া) আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ।
 
শনিবার দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনি এ ঘোষণা দিলেন।

তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, বিলুপ্ত পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলের সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য।

মোঃ রশিদুল্লাহ জানান, তিনি ১৯৬৭ সাল থেকে বঙ্গবন্ধুর রাজনীতির সঙ্গে জড়িত। ৬৮ সালে বঙ্গবন্ধুর ৬ দফা বাস্তবায়নের জন্য মিছিল করতে গিয়ে প্রথম তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এভাবে দীর্ঘ সময় রাজনীতি করতে গিয়ে সাড়ে ৪ বছর কারাভোগ করেছেন। ৭১ সালে জীবনবাজী রেখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

এসময় তিনি দাবি করেন, “আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি আটক কর্নেল ফারুক রহমানের গায়ে  ‘থুতু’ মেরে ঘৃণা প্রকাশ করেছিলাম।”

উত্তরবঙ্গের শ্রমিক নেতা বলেন, ঈশ্বরদীতে যারা বর্তমানে রাজনীতি করছেন তাঁদের চেয়ে তাঁর অবদান কোন অংশে কম নয়। তাই দলের প্রতি অনুগত্যে রেখে বঙ্গবন্ধুর আদর্শ, স্বাধীনতার মূল্যবোধ, বাঙালি জাতির কৃষ্টি-সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে তিনি এবারের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের কাছে প্রার্থী হবেন। তবে যেহেতু আমি দল করি, তাই দলীয় সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হব্বুল, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু মন্ডল, সহসভাপতি আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, পাকশী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর আলম, ওয়ার্ড সভাপতি বীর মুক্তিযোদ্ধাখালেকুজ্জামান টোকন, সাইফুল হক বাবুল, পাকশী যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন ও রেলওয়ে শ্রমিক লীগ সভাপতি ইকবাল হায়দার উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: পাবনা-৪ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য রয়েছেন দলের সিনিয়র নেতা বীর মুক্তিযোদ্ধা মো: নুরুজ্জামান বিশ্বাস। পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এমপির মৃত্যুতে ২০১৯ সালে এ আসনে অনুষ্ঠিত উপনির্বাচনেও তিনি দলের কাছে মনোনয়ন চেয়েছিলেন।
 
স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন