নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি দেশীয় শুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ মো. আলম আলী (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
বৃহস্পতিবার রাতে উপজেলার ভাড়ইমারী মাথালপাড়া এলাকায় র্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতার আলম আলী রাজশাহী জেলার পুঠিয়া থানার সৈয়দপুর গ্রামের মো. আফছার উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। এ সময় আলম আলীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজের পাশাপাশি একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

