নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে আলাদা অভিযানে দুই মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার উপজেলার সাহাপুর, মুলাডুলি ও আওতাপাড়া এলাকার বিভিন্ন মাদকের আস্তানায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালান।
আটক দুজন হলেন—উপজেলার দিয়ার সাহাপুর এলাকার ছাইদুল প্রামাণিকের ছেলে শাহীন প্রামাণিক (৪১) এবং চর সাহাপুর এলাকার নজরুল ইসলামের ছেলে জিন্নাহ হোসেন (৩১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেন। পরে তাঁদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহিম বলেন, ‘মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।’

