
নিজস্ব প্রতিবেদক: দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদী উপজেলা- পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার সাহাপুর গোলচত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন পাবনা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন।
শোভাযাত্রা শেষে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাসিবুল ইসলাম হক মণ্ডল, সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান হামদু মেম্বার এবং সাধারণ সম্পাদক মো. রমজান আলী।
এই সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা খোরশেদ আলম দিপু, লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব সান্টু বিশ্বাস, উপজেলা কৃষক দলের সভাপতি পাঞ্জু রহমান, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম সরদার, পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, উপজেলা মহিলা দলের সদস্যসচিব চামেলি বেগম, ছাত্রদল নেতা সম্রাট হোসেন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব, যুগ্ম সম্পাদক রাতুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
