ত্যাগীরা অবহেলিত, হাইব্রিডদের দাপট চলছে: মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদক: দলের দুঃসময়ে যারা হাল ধরেছিলেন, তারাই আজ অবহেলিত বলে মন্তব্য করেছেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান। তিনি অভিযোগ করেন, ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বর্তমানে ‘হাইব্রিড’ নেতাদের নিয়ে মেতে উঠেছে দল। তবে এই পরিস্থিতির পরিবর্তন শুরু হয়ে গেছে।

শনিবার বিকেলে ঈশ্বরদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাড়া গোপালপুরে এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর ‘মোটরসাইকেল’ প্রতীকের সমর্থনে এই গণসংযোগ ও সভার আয়োজন করা হয়।

বক্তব্যে মেহেদী হাসান বলেন, দলের একনিষ্ঠ কর্মীরা জাকারিয়া পিন্টু ছাড়া অন্য কিছু ভাবছেন না। পরিবর্তনের প্রতীক হিসেবে তিনি জনগণের মনে স্থান করে নিয়েছেন। তিনি আপনাদের নিকটতম প্রতিবেশী; বিপদে-আপদে তাকেই সবচেয়ে আগে পাশে পাবেন। তাই আগামী নির্বাচনে তাকে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা দাবি করেন, দলের দুর্দিনের কাণ্ডারিদের উপেক্ষা করার পরিণাম ভালো হবে না এবং সাধারণ ভোটাররা এবার যোগ্য নেতাকেই বেছে নেবেন।

উঠান বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা তোজাম ও আরশেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মেদ ফারুক, স্বেচ্ছাসেবক দল নেতা মিন্টু, রোকন, জুয়েল, মোখলেস, খন্দকার তৌফিক আলম সোহেল, উপজেলা ছাত্রদল নেতা ইমরান সোহাগ, মেহেদী হাসান লিখন, স্বপন ইসলামসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন