নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক দুই অভিযানে ৪ কেজি গাঁজা সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
শনিবার জেলা গোয়েন্দা শাখা মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
জানা গেছে, ওইদিন দুপুরে সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ দুইজনকে আটক করা হয়। রাতে উপজেলার দাশুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামে অভিযানে ৩ কেজি গাঁজা সহ আরও একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—কাচারীপাড়া পশ্চিম টেংরীর মৃত বাবলু আহমেদের ছেলে রাসেল আহমেদ (৩৯) ,সাঁড়া ইউনিয়নের মাজদিয়া মাদ্রাসাপাড়া এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে আরজ খাঁ (৪৩) ও কামালপুর গ্রামে আদম আলীর ছেলে হাফিজুর রহমান (৩৪)।
ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নুর জানান, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে আলাদা আলাদা দায়ের করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে।

