নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকেলে উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপাড়া ঘাট ও পাকশি এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—নজরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, রাসেল হোসেন, মনিরুল ইসলাম ও শফি সরদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। আটককৃতরা থানা-পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

