ঈশ্বরদীতে ৭ বছর আত্মগোপনে, শেষ রক্ষা হলো না মকলেছের

নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদীতে চুরি, ছিনতাই, খুন, মারামারি ও ডাকাতির মতো একাধিক অপরাধে জড়িত পলাতক এক আসামিকে সাত বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এএসআই) ওবাইদুল ইসলামের নেতৃত্বে শহরের পিয়ারাখালি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে ধরা হয়।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মকলেছ (৪০)। তিনি উপজেলার গোকুলনগর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মঞ্জিল সরকার।

পুলিশ জানায়, দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন মকলেছ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে চুরি, ছিনতাই, খুন, মারামারি ও ডাকাতিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এসব মামলায় একাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।

এএসআই ওবাইদুল ইসলাম বলেন, ‘আসামিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া চলছে।’

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন