নিজস্ব প্রতিবেদক: ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশে যাওয়ার পথে অসুস্থ হয়ে দলটির এক কর্মীর মৃত্যু হয়েছে। মৃত মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস (৫০) ঈশ্বরদী উপজেলার চরমিরকামারী গ্রামের মাহবুব বিশ্বাসের ছেলে।
শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে গাজীপুরের চান্দুরা এলাকায় বাসের মধ্যে অসুস্থ হলে একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার রাত ১১টার দিকে তিনি ঈশ্বরদী থেকে বাসে ঢাকায় সমাবেশের উদ্দেশে যাত্রা করেন।
পাবনা জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য গোলাম রব্বানী খান জুবায়ের বলেন, মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস যমুনা সেতু পার হওয়ার পর অসুস্থ অনুভব করলে তাকে বাসে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চান্দুরা এলাকায় পৌঁছলে তার অবস্থার অবনতি হয়। তাকে স্থানীয় হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
.jpg)
