নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সদস্য সচিব বিষ্ণু কুমার সরকারের মা অনুরূপা রানী সরকার বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার সকালে মারা গেছেন।
তিনি সকাল ৮টার দিকে অরোণকালা এলাকার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, চার কন্যাসহ নাতি-নাতনী, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। দুপুর দেড়টার দিকে ঈশ্বরদী পৌর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোকলেছুর রহমান বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান এবং ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু।

