![]() |
| প্রতীকী ছবি |
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে পুকুরে বৈদ্যুতিক সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের।
নিহতের নাম শীতল (২৫), তিনি সাঁড়া গোপালপুর নতুন পাড়ার আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের পাতিবিল এলাকায় শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পুকুরে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে শীতল অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম জানান, 'ঘটনাটি শুনেছি। আইনগত সব পদক্ষেপ নেওয়া হবে।'
.jpg)
