নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে মাদক বিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদী কার্যালয়ের একটি দল মহাদেবপুর গ্রামে মঙ্গলবার দুপুর গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে গ্রামটির আলাল সরদারের বাড়ি থেকে গাঁজা উদ্ধার করা হয়। আলাল সরদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম জানিয়েছেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

