নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনে শফের প্রামাণিক নামে এক কৃষকের বসতবাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।
সোমবার উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুলনগর মাদ্রাসাপাড়া এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও দলটির জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
এসময় তার সঙ্গে ছিলেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল জব্বার, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, বিএনপি নেতা সেলিম আহমেদ, হাসিবুর রহমান হাক্কে মণ্ডল, নুরুল ইসলাম আক্কেল মালিথা, নজরুল ইসলাম মালিথা, ফেলা মণ্ডল, ছাত্রদল নেতা ইমরুল কায়েস সুমন, তৌহিদুল ইসলাম তুহিন মেম্বারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে হাবিব বলেন, 'আমি ব্যক্তিগতভাবে আপনাদের সহায়তা করব এবং সরকারি অনুদান আনতেও চেষ্টা করব। এছাড়া, এই বাড়ির এক ছেলে অনার্স পাস করেছে। আমি তার চাকরির জন্য চেষ্টা করব। বিএনপি ক্ষমতায় এলে তার চাকরির বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখব।'

