নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর এবং সাহাপুর ইউনিয়নের চর-গড়গড়ি এলাকার চারটি ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদাত হোসেন খান নেতৃত্ব দেন।
এ সময় বিশ্বাস ব্রিকস কে ৫০ হাজার টাকা, মেসার্স ব্রাদার্স ব্রিকস কে এক লাখ টাকা, মেসার্স মন্ডল ব্রিকস কে এক লাখ টাকা, এবং স্বপ্ন ব্রিকস কে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ঈশ্বরদী থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, 'বৈধ ইটভাটাগুলো বন্ধ করতে আমরা কঠোর নিরাপত্তা নিশ্চিত করে অভিযান চালিয়েছি। ইটভাটার মালিকদের কোনো ছাড় দেওয়া হবে না।'
মো. শাহাদাত হোসেন খান বলেন, 'এই ভাটাগুলো কাঠ ও খড়ি পুড়িয়ে ইট তৈরি করছিল, যা আইনবিরোধী। আমরা জরিমানা করেছি এবং মালিকদের সতর্ক করেছি। অভিযান অব্যাহত থাকবে।'

