নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী সাহিত্য ও গবেষণামূলক সংগঠন 'নোঙর' এর উদ্যোগে কবিতা পাঠ ও কবি-লেখকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
সংগঠনের উপদেষ্টা ও ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাঈল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মূখ্য সমন্বয়কারী অধ্যাপক হাসানুজ্জামান। আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি খোন্দকার মাহাবুবুল হক দুদু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ সময় বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক সভাপতি এস এম রাজা, ঈশ্বরদী মহিলা কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান শাহিদা খাতুন, পাবনা উত্তরণ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আলমগীর কবির হৃদয়, ইঞ্জিনিয়ার আলমগীরুল নিউটন, সংগঠক আতাউর রহমান বাবলু, কবি যুধিষ্ঠির কর্মকার।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আতাউর রহমান পাতা, ঈশ্বরদী প্রেসক্লাবের সহসম্পাদক সেলিম সরদার, শেখ ওয়াহেদ আলী সিন্টু, ওহেদুজ্জামান টিপু, কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, সংগঠনের লুৎফর রহমান পাঞ্জাব, জাহিদুল আলম রিপন, সাইফুল ইসলাম খোকন, মুহাম্মদ সানাউল্লাহ, রুহুল আমিন, রোখসানা পারভীন, কবি নীলিমা নীল, বাউল শিল্পী চন্দন ও অরনী প্রমুখ।

