মামুনকে ঈশ্বরদীতে উষ্ণ সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক: জ্যেষ্ঠ সহকারী বিচারক থেকে যুগ্ম জেলা ও দায়রা বিচারক পদে পদোন্নতি পাওয়ায় ঈশ্বরদীর কৃতিসন্তান সিরাজুল ইসলাম মামুনকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শুক্রবার রাতে ঈশ্বরদীর রেলগেট  অভিজাত রেস্তোরাঁয় ঘনিষ্ঠ শুভার্থীরা এ আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজুল ইসলাম মামুন।

আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি খোন্দকার মাহবুবুল হক দুদুর সঞ্চালনায় বক্তারা মামুনের পেশাগত অর্জন এবং ঈশ্বরদীর সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াক্ষেত্রে তাঁর অবদানের প্রশংসা করেন।

সংবর্ধনায় বক্তব্য দেন, সংবাদ সাতদিন পত্রিকার সম্পাদক মোস্তাক আহমেদ কিরণ, সাহিত্যিক অধ্যাপক হাসানুজ্জামান, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের কর্মকর্তা মিজানুর রহমান মিজান, প্রধান শিক্ষক মতিয়ার রহমান, প্রথম সকাল পত্রিকার সম্পাদক মহিদুল ইসলাম, রূপসী বাংলা ক্লিনিকের স্বত্বাধিকারী শিমুল বিশ্বাস, বীর বাংলা সম্পাদক ওহেদুজ্জামান টিপু, সমাজসেবী আতাউর রহমান পাতা ও সাংবাদিক রিফাজ বিশ্বাস লালনসহ অনেকে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন