শিক্ষাঙ্গণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিক্ষাঙ্গণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে শ্রেষ্ঠ বিদ্যালয় শিক্ষক নির্বাচিত হলেন ফারজানা


নিজস্ব প্রতিবেদক: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঈশ্বরদী উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ শিক্ষক (বিদ্যালয়)’ নির্বাচিত হয়েছেন ফারজানা আনোয়ার।

তিনি ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

এই অর্জনের অনুভূতি প্রকাশ করে ফারজানা আনোয়ার বলেন, ‘যেকোনো স্বীকৃতি কাজের গতি ও দায়িত্ববোধ অনেক বাড়িয়ে দেয়। আমি আমার বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশে এবং ঈশ্বরদী উপজেলার সব বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে আজীবন কাজ করে যেতে চাই। এই অর্জন শুধু আমার একার নয়; এটি আমার বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার যৌথ প্রচেষ্টার ফল।’

ফারজানা আনোয়ার ২০০৮ সালের ২২ মার্চ ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে যোগ দেন। এর আগে তিনি জেলা পর্যায়ে চারবার এবং উপজেলা পর্যায়ে পাঁচবার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন