মেগাসান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মেগাসান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে মেগাসান প্লান্ট পরিদর্শন করল রাহবার হাসপাতালের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরে নবনির্মিত ২০০ শয্যাবিশিষ্ট রাহবার স্পেশালাইজড হাসপাতালকে আধুনিক চিকিৎসা সরঞ্জামে সমৃদ্ধ করতে ‘মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড’-এর প্লান্ট পরিদর্শন করেছে হাসপাতালটির একটি প্রতিনিধিদল।

শনিবার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল প্লান্টটি পরিদর্শন করে। এ সময় হাসপাতালের চিকিৎসক মোল্লা সরফুদ্দিন, সাইফুল ইসলাম ও ইব্রাহিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্লান্টে প্রতিনিধিদলকে স্বাগত জানান মেগাসান বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী নাজমুল হাসান এবং নির্বাহী পরিচালক ওয়াহিদুল হাসান। পরে প্রতিনিধিদল তুরস্ক থেকে আমদানিকৃত প্লান্টের উৎপাদন প্রক্রিয়া, আধুনিক যন্ত্রপাতি ও চিকিৎসা সরঞ্জাম ঘুরে দেখে। এ সময় তারা প্রযুক্তিগত মান ও যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ সম্পর্কে বিস্তারিত জানতে পারে এবং মেগাসান কর্তৃপক্ষ তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়।

দেশে আধুনিক চিকিৎসা সরঞ্জাম উৎপাদনের উদ্যোগের প্রশংসা করে রাহবার হাসপাতালের প্রতিনিধিদল জানায়, এর মাধ্যমে হাসপাতালগুলোতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

পরিদর্শন শেষে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নবনির্মিত প্রতিষ্ঠানের আধুনিকায়ন পরিকল্পনা তুলে ধরে প্রয়োজনীয় সরঞ্জাম সংযোজনে কারিগরি সহযোগিতা ও পরামর্শ চান। জবাবে মেগাসানের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহবার স্পেশালাইজড হাসপাতালকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়ার আশ্বাস দেন।

পরে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে মধ্যাহ্নভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন