পানিতে ডুবে মৃত্যু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পানিতে ডুবে মৃত্যু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদীতে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ওই গ্রামের পলান সরদারের ছেলে আজিবুল ইসলাম (৫) এবং রাসেল সরদারের মেয়ে রাবেয়া খাতুন (৬)। তারা আপন চাচাতো ভাই-বোন। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় যুবক সীমান্ত ইসলাম জানান, সকাল ৯টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে শিশু আজিবুল ও রাবেয়া বাড়ির পাশেই মালেক মণ্ডলের মালিকানাধীন এমএমবি ব্রিকস ইটভাটার পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন শিশুদের খুঁজে না পেয়ে পুকুরপাড়ে গিয়ে রাবেয়ার লাশ পানিতে ভাসতে দেখে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে আজিবুলের লাশও উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ঈশ্বরদীতে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

সংবাদ সাতদিন ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে ফুটবল খেলা শেষে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে ১৩ বছরের কিশোর দেলোয়ার হোসেন দ্বীপ মারা গেছে। বৃহস্পতিবার রাত ৯টায় তাঁর লাশ নদী থেকে উদ্ধার করা হয়।

দ্বীপ পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের মাসুদ মন্ডলের ছেলে এবং নর্থ বেঙ্গল পেপার মিলস হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানিয়েছেন, পূজার ছুটিতে স্কুল বন্ধ থাকায় দ্বীপ কয়েকদিন আগে লক্ষিকুন্ডা ইউনিয়নের কামালপুরে তার নানাবাড়িতে বেড়াতে আসে। ওইদিন দুপুরে সে কয়েকজন বন্ধুর সঙ্গে ফুটবল খেলে। খেলা শেষে তারা কামালপুরের শাপলা ইটভাটার কাছে পদ্মার একটি শাখা নদীতে গোসল করতে নামে। গোসলের সময় দ্বীপ পানিতে তলিয়ে যায়, কিন্তু বন্ধুরা ভয়ে কাউকে জানায়নি। বিকেল পর্যন্ত সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করে। পরে বন্ধুরা জানায়, সে নদীতে ডুবে গেছে।

দ্বীপের বাবা মাসুদ মন্ডল জানান, ছেলে পানিতে ডুবে যাওয়ার খবর পাওয়ার পর নৌপুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি পৌঁছানোর আগেই স্থানীয় জেলেরা নদীতে তল্লাশি চালিয়ে রাত ৯টায় তার দেহ উদ্ধার করে।

লক্ষিকুন্ডা নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাওন চক্রবর্তী জানান, দ্বীপের পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে পুলিশ তার নানার বাড়ি ও বাবার বাড়িতে যায়। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

ঈশ্বরদীতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রবিউল ইসলাম জিহাদ (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া উইচগেটের কোলে এই দুর্ঘটনা ঘটে। জিহাদ ওই এলাকার মালিথা পাড়ার জিয়ারুল ইসলামের ছেলে ও চরকুড়ুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিল।

নিহত জিহাদের পরিবারের বরাত দিয়ে প্রতিবেশী সেলিম রেজা জানান, দুপুরে জিহাদ বন্ধুদের সঙ্গে গোসল করতে নদীর কোলে ডুবে নিখোঁজ হয়। অনেক চেষ্টা করে ঘণ্টাখানিক পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় চিকিৎস গিয়ে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দু সরকার জানান, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে শিশুটি। এ নিয়ে স্বজনদের অভিযোগ নেই। তাই বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’
স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন