নৌবাহিনী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নৌবাহিনী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

নৌবাহিনীর প্রধান হলেন পাবনার মিসবাহ উল আজীম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম রূপম। আগামী ২৩ জুলাই তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এম জে আরিফ বেগ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নৌবাহিনীর নতুন প্রধান পাবনা জেলার এক কৃতি সন্তান। তিনি পাবনা জেলা স্কুল ও রাজশাহী ক্যাডেট কলেজের (১৭তম ব্যাচ) প্রাক্তন ছাত্র। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক প্রয়াত মুহাম্মদ খালেকুজ্জামানের বড় ছেলে তিনি।

খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। মালয়েশিয়ান রয়্যাল নেভি থেকে মৌলিক প্রশিক্ষণ নিয়ে তিনি প্রথম স্থান অধিকার করেন। বর্ণাঢ্য শিক্ষাজীবনে তিনি দেশ-বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজ, স্ট্র্যাটেজিক স্টাডিজ ও মেরিটাইম গভর্ন্যান্সের ওপর তিনটি মাস্টার্স এবং একটি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

সাবমেরিন বিধ্বংসী যুদ্ধ বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত এই কর্মকর্তা তাঁর দীর্ঘ কর্মজীবনে সাবমেরিন কমান্ড, বিভিন্ন ঘাঁটি এবং ঢাকা ও চট্টগ্রাম নৌ-অঞ্চলে গুরুত্বপূর্ণ কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট হিসেবেও সফলভাবে নেতৃত্ব দিয়েছেন।

২ বিদেশি ফিশিং ট্রলার আটক করেছে নৌবাহিনী: আইএসপিআর

আইএসপিআর

সংবাদ সাতদিন ডেস্ক :বঙ্গোপসাগরের গভীরে বিদেশি পতাকাবাহী দুটি ফিশিং ট্রলার আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

আন্তবাহিনী পরিদপ্তর (আইএসপিআর) বুধবার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার(১৫ অক্টোবর) বিকালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শহীদ আখতার উদ্দিন নিয়মিত টহল দেওয়ার সময়  ট্রলার দুটিকে বাংলাদেশের সমুদ্রসীমায় আটক করে।

এতে আরও বলা হয়, আটক ট্রলার দুটিতে মোট ৩১ জন সদস্য ছিল। তাদের সবাই বিদেশি নাগরিক। পরে আটক ফিশিং ট্রলার দুটি পটুয়াখালীতে নিয়ে আসা হয়। আটক ফিশিং ট্রলার ও জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন