সংবাদ সাতদিন ডেস্ক :বঙ্গোপসাগরের গভীরে বিদেশি পতাকাবাহী দুটি ফিশিং ট্রলার আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
আন্তবাহিনী পরিদপ্তর (আইএসপিআর) বুধবার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার(১৫ অক্টোবর) বিকালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শহীদ আখতার উদ্দিন নিয়মিত টহল দেওয়ার সময় ট্রলার দুটিকে বাংলাদেশের সমুদ্রসীমায় আটক করে।
এতে আরও বলা হয়, আটক ট্রলার দুটিতে মোট ৩১ জন সদস্য ছিল। তাদের সবাই বিদেশি নাগরিক। পরে আটক ফিশিং ট্রলার দুটি পটুয়াখালীতে নিয়ে আসা হয়। আটক ফিশিং ট্রলার ও জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
