শনিবার দুপুরে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন—ঈশ্বরদী শহরের মধ্য অরণকোলা আলহাজ ক্যাম্প এলাকার আব্দুস সালামের স্ত্রী ও উপজেলা মহিলা শ্রমিক লীগের আহ্বায়ক মোছা. নাসিমা বেগম (৪৫) এবং উমিরপুর এলাকার গোলাম রসুলের ছেলে রাজু আহমেদ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, নাসিমা বেগম ২০২৪ সালের ৪ আগস্ট ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ৫০ নম্বর আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। অন্যদিকে, রাজু আহমেদ ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) ঈশ্বরদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুবলীগের সক্রিয় কর্মী। যদিও রাজু মামলার এজাহারভুক্ত আসামি নন, তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
মনিরুল ইসলাম জানান, 'গ্রেপ্তারের পর রাজুকে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিকেলে গ্রেপ্তার দুইজনকে পাবনা আদালতে পাঠানো হয়েছে'।



