খুলনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
খুলনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু, আহত ৫


৪ জনের মৃত্যু
কুষ্টিয়ায় বজ্রপাত। ছবিঃ সংবাদ সাতদিন

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার (৯ অক্টোবর) বিকাল ৪টার দিকে মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গড়ের পাড়া ও ফারকপুর গ্রামে বজ্রপাতের ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- গড়েরপাড়ার আওলাদ হোসেন (৬০), নিজাম হোসেন (৪২), তরিকুল ইসলাম (২০) ও ফারাকপুরের জহুরা খাতুন (৪০)।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সাত থেকে আটজন কৃষক মাঠে কাজ করার বজ্রপাতের ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে ফারাকপুর গ্রামে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে আহত হন জহুরা খাতুন। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, তিনজন পুরুষ ও এক নারীকে মৃত অবস্থা হাসপাতালে আনা হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত কয়েকজন চিকিৎসা নিচ্ছেন।

‘ভোটের অধিকার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্যই মানববন্ধন’

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে খুলনায় বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর রোববার দুপুরে খুলনা জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে মানবাধিকার ভূলুণ্ঠিত। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলেই মানববন্ধনে দাঁড়িয়েছি। মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এই মানববন্ধন। এই সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্বাচনের এক দফা দাবিতে আমরা রাজপথে নেমেছি।

বক্তারা আরও বলেন, বিএনপির অসংখ্য নেতাকর্মীদের কারাগারে আটকে রাখা হয়েছে। কারাগারগুলোতে ধারণক্ষমতার অধিক বন্দী রয়েছে। কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরব। 
 
মানববন্ধনে অ্যাডভোকেট মাসুদ হোসেন রনি, সৈয়দা রেহানা ঈসা, বিএনপি নেতা আবু হোসেন বাবু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম নান্নু, শেখ সাদী, অ্যাডভোকেট তৌহিদুর রহমান তুষার, নিঘাত সীমা, শহিদ খান, মো. সাইফুল ইসলামসহ খুলনা জেলা ও মহানগর বিএনপি, অঙ্গসংগঠন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন