কাজী নজরুল ইসলাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কাজী নজরুল ইসলাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে নজরুল বর্ষ উদযাপন, গান-কবিতায় স্মরণ

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন করা হয়েছে। 

শুক্রবার শহরের আইডিইবি মিলনায়তনে ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি মো. জাহিদুল আলম সনু। সঞ্চালনা করেন সংগঠনের সাহিত্য সম্পাদক প্রকৌশলী আলমগীরুল নিউটন ও শিক্ষক আরিফুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) সাবেক পরিচালক ড. কুয়াশা মাহমুদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মীর হুমায়ুন কবীর, সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল হক শাহীন ও ঈশ্বরদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।

এ ছাড়া ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক এস আলমগীর, সহ-সাধারণ সম্পাদক সেলিম সরদার ও আতাউর রহমান বাবলু, কোষাধ্যক্ষ নূরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিপু, সহ-সাহিত্য সম্পাদক অলোক মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সাত্তার, সহ-সাংস্কৃতিক সম্পাদক শাহীন উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুর রহিম বকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, ক্রীড়া সম্পাদক একরামুল হক রনি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পরিতোষ কুমার পাল, নির্বাহী সদস্য আদুবালা শীল ও আশিকুর রহমান লুলু, দাশুড়িয়া কলেজের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান, জ্যেষ্ঠ সাংবাদিক খন্দকার মাহবুবুল হক দুদু এবং সংগীতশিল্পী মাসুদ রানা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সদস্য কবি রমজান আলীর নতুন উপন্যাস ‘বেলা শেষে দেখা’-এর মোড়ক উন্মোচন করা হয়।

ঈশ্বরদীতে নজরুলের জীবনভিত্তিক উপন্যাস ‘তুমি শুনিতে চেয়ো না’ নিয়ে সেমিনার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনভিত্তিক উপন্যাস ‘তুমি শুনিতে চেয়ো না’ নিয়ে ঈশ্বরদীতে আলোচনা সভা ও সেমিনার হয়েছে। নজরুলবর্ষ-২০২৬ উদযাপনের অংশ হিসেবে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি বিশ্বকুটির মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়। কবি মজিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আখতারুজ্জামান আখতার।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবনা সরকারি মহিলা কলেজের শিক্ষক ড. মোহাম্মদ আব্দুর রউফ। আলোচনায় অংশ নেন এনটিভির অনুষ্ঠানপ্রধান কবি আলফ্রেড খোকন, নটর ডেম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কবি লোপা মমতাজ এবং সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. রুহুল আমিন।

সংস্কৃতিকর্মী শামসুজ্জামান প্রিন্সের সঞ্চালনায় সেমিনারে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী মাজহারুল ইসলাম ও মাধবী ইসলাম নামিরা। এ ছাড়া আবৃত্তি পরিবেশন করে ‘বৌটুবানী’র শিক্ষার্থীরা।

সংগঠক আব্দুল ওয়ারেসের সার্বিক ব্যবস্থাপনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন পাবনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ছাবেদ আলী, অধ্যাপক হাসানুজ্জামান, সাংবাদিক খন্দকার মাহবুবুল হক দুদু  ও সেলিম সরদার, কবি আলমগীরুল নিউটন, সিরাজুল ইসলাম, সৈয়দা কামরুন্নাহার শিল্পী, দেওয়ান বাদল, শামীমা নাসরিন, আন্দালিব শরীফ, যাযাবর জিয়া, কবি ও সাংবাদিক জুবায়ের খান প্রিন্স, সংগঠক রেহানা সুলতানা শিল্পী, কবি শাহানা দিলরুবা এবং বাচিকশিল্পী আব্দুল্লাহ আল মামুন, তাজবিউল মাহমুদ অরণ্য ও আহমেদ মাসুম।

পাবনায় শেষ হলো ‘নজরুল বর্ষ’ উদযাপন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ও সৃষ্টিকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পাবনায় ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। পাবনা জেলা প্রশাসন এ আয়োজন করে।

জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারের ঘোষণা করা ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে জেলাজুড়ে নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষ দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ছুফি উল্লাহ এবং পাবনা প্রেসক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব। এ ছাড়া জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জুসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় গুণীজন ও সাংস্কৃতিক কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘নজরুলের কবিতা ও গান অন্যায় ও শোষণের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা জোগায়। নতুন প্রজন্মের মধ্যে তাঁর বিপ্লবী ও মানবিক চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম ‘নজরুল বর্ষ’-এর ধারাবাহিক কর্মসূচি সফল করতে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের ধন্যবাদ জানান।

আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির স্থানীয় শিল্পী ও শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে নজরুলের কালজয়ী গান, কবিতা আবৃত্তি ও নাচের মাধ্যমে মিলনায়তন মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানের শেষ অংশে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। পুরস্কার পেয়ে বিজয়ীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন