ঈদের শুভেচ্ছা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঈদের শুভেচ্ছা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীবাসীকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা আমাদের শেখায় ত্যাগ, ধৈর্য ও মানবতার মহান আদর্শ। এই দিনে আসুন আমরা নিজ নিজ অবস্থান থেকে সমাজের পাশে দাঁড়াই, ভুলে যাই হিংসা-বিদ্বেষ, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হই।

ত্যাগের মহিমায় আলোকিত হোক প্রতিটি জীবন, জেগে উঠুক মানবিক বাংলাদেশ। আপনাকে ও আপনার প্রিয়জনকে জানাই ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

আল্লাহ্‌ আমাদের ত্যাগ কবুল করুন এবং শান্তি ও সমৃদ্ধি দান করুন।

মোখলেসুর রহমান বাবলু

সাবেক মেয়র, ঈশ্বরদী পৌরসভা

ত্যাগের আদর্শে উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়

আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল পবিত্র ঈদুল আজহা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের প্রতি ভালোবাসা, সহানুভূতি ও দায়িত্ববোধের এক উজ্জ্বল বার্তা বহন করে।

এই পবিত্র দিনে আসুন আমরা হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়াই—ভাগ করে নিই ঈদের খুশি, সহযোগিতার হাত বাড়িয়ে দিই অসহায়-দুঃখীদের প্রতি।

ত্যাগের শিক্ষা আমাদের করুক আরও মানবিক, উদার ও সংবেদনশীল।

আপনাকে ও আপনার পরিবারকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

আল্লাহ আমাদের সবার ত্যাগ কবুল করুন।

মাহবুবুর রহমান পলাশ
সভাপতি, পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ
সাবেক নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল

ঈশ্বরদী পৌর যুবদল পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কোরবানির মহান আদর্শে উদ্বুদ্ধ করে। এই দিনে সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও সহানুভূতির বন্ধন আরও দৃঢ় হয়। আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ভাগ করে নিই পরিবার, প্রতিবেশী ও সমাজের সবার সঙ্গে।

এই পবিত্র দিনে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করছি। আল্লাহ আমাদের ত্যাগ কবুল করুন এবং ঈদটি নিয়ে আসুক অফুরন্ত আনন্দ ও প্রশান্তি।

ঈদ মোবারক!

জাকির হোসেন জুয়েল
সাধারণ সম্পাদক, ঈশ্বরদী পৌর যুবদল
সহসাধারণ সম্পাদক, পাবনা জেলা যুবদল

ঈদের শুভেচ্ছা জানালেন হাবিব

 আসসালামু আলাইকুম।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনা জেলার সকল জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। মাসব্যাপী সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির পর এই আনন্দের দিন আমাদের জন্য বয়ে আনুক শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন।

ঈদ হল ভালোবাসা, সহমর্মিতা ও একতার প্রতীক। আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই, মানবতার কল্যাণে কাজ করি এবং একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি।

আল্লাহ আমাদের সকলের রোজা, দোয়া ও ইবাদত কবুল করুন এবং আমাদের দেশে শান্তি ও কল্যাণ দান করুন।

ঈদ মোবারক!

হাবিবুর রহমান হাবিব

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা

আহ্বায়ক, পাবনা জেলা বিএনপি

ঈদের শুভেচ্ছা জানালেন মোখলেছুর রহমান বাবলু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে জানাই হৃদয় থেকে ঈদের আন্তরিক শুভেচ্ছা। মাসব্যাপী রোজা, ইবাদত ও ত্যাগের পর ঈদ আমাদের কাছে আনন্দের সাথে সাথে এক অদ্ভুত প্রশান্তি ও পরিপূর্ণতা নিয়ে আসে।

এটি শুধু আনন্দের উৎস নয়, আমাদের আত্মশুদ্ধি এবং ঈমানী শক্তির উদযাপন। এই পবিত্র দিনে আমরা একে অপরকে সহযোগিতা ও ভালোবাসার হাত বাড়িয়ে দিই, যাতে আমাদের সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও সংহতির বাণী পৌঁছায়।

আল্লাহ আমাদের সকলের প্রচেষ্টা ও ভালো কাজ কবুল করুন এবং আমাদের জীবনে রহমত, শান্তি ও সমৃদ্ধি দান করুন।

ঈদ মোবারক!

মোখলেছুর রহমান বাবলু

সাবেক মেয়র, ঈশ্বরদী পৌরসভা

ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত আমির তালেব

বিসমিল্লাহির রহমানির রহিম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনা জেলার সকল জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের জন্য আনন্দ ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আসে। ঈদ শুধু আনন্দের নয়, এটি আত্মশুদ্ধি, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের প্রতীক।

আসুন, এই পবিত্র দিনে আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের রোজা, ইবাদত ও দান-সদকার গ্রহণ করেন এবং আমাদের সমাজে ন্যায়, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠা করেন।

ঈদ মোবারক!

অধ্যাপক আবু তালেব মন্ডল

আমির, পাবনা জেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী

ঈশ্বরদী-আটঘরিয়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু

ঈশ্বরদী ও আটঘরিয়ার সকল মুসলিম ভাই-বোনকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। ত্যাগ, সংযম ও আনন্দের মহিমান্বিত এই দিনে সকলের জীবন সুখ-শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।

ঈদ হলো ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করার দিন। আসুন, আমরা ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নেই, পরস্পরের প্রতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করি।

ঈদ মোবারক!

জাকারিয়া পিন্টু 

পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। 

ঈদুল আজহা উপলক্ষে গালিবুর রহমান শরীফের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: পাবনা-৪ আসনের সংসদ গালিবুর রহমান শরীফ এমপি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈশ্বরদী-আটঘরিয়াবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। 

আজ শুক্রবার এক বার্তায় এমপি এ শুভেচ্ছা জানান। 

গালিবুর রহমান শরীফ এমপি বলেছেন, ঈদুল আজহা শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। হজরত ইবরাহীম (আ.) মহান আল্লাহর উদ্দেশে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, প্রতিবছর এ উৎসব পালনের মধ্য দিয়ে সচ্ছল মুসলমানগণ কোরবানিকৃত পশুর মাংস আত্মীয়স্বজন ও গরিব-দুঃখীর মধ্যে বিলিয়ে দিয়ে মানুষে-মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা করেন। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের ত্যাগ, আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।

পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে এমপি বলেন, আমি প্রত্যাশা করি, প্রতিবারের মতো এবারও ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে সুখ ও আনন্দের বার্তা বয়ে আনবে।

তিনি সবার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন।

শেখ হাসিনা সরকারকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না: এমপি নুরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি বলেছেন, 'শেখ হাসিনা সরকারকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না। বাংলাদেশের রাজনীতিতে প্রতিবছর ঈদ এলে বিএনপি আন্দোলনের ঘোষণা দেয়'।

'ঈদের পরই সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। আওয়ামী লীগ বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল হওয়ায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এত সহজ নয়। এর শিকড় মানুষের হৃদয়ে গাঁথা। এই শিকড় জাতির পিতা বঙ্গবন্ধু স্থাপিত করে রেখে গেছেন। সেটা টেনে উপড়ে ফেলা যায় না।'

রোববার রাতে উপজেলা সদরের কলেজ রোড আকবরের মোড় এলাকার নিজ বাসভবনে বিভিন্ন ইউনিয়ন উপজেলা-পৌর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের  নেতা ও নানা শ্রেণি পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও নৈশভোজের অনুষ্ঠানে এসব কথা বলেন।  

তিনি আরও বলেন, 'বাংলাদেশের মানুষ অকৃতজ্ঞ নয়। দেশের ব্যাপক উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অসীম অবদানের ঋণ ভোটের মাধ্যমে তাকে পরিশোধ করবে দেশের মানুষ।'

নুরুজ্জামান বিশ্বাস বলেন, 'বিএনপি বার বার শেখ হাসিনা সরকারকে উপড়ে ফেলার চেষ্টা করেছে, ১৫ বছরেও পারেনি। শেখ হাসিনার জনপ্রিয়তা থাকায় আবারও জনগণ ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবে। বিএনপি বলছে, গণতান্ত্রিক নির্বাচনের কথা, গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয়ে থাকে, তেমনি বাংলাদেশেও নির্বাচন অনুষ্ঠিত হবে।'

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম, ঈশ্বরদী  উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, সাইফুজ্জামান পিন্টু, আব্দুল মজিদ বাবলু মালিথা, নুরুল ইসলাম বকুল সরদার, ও আব্দুল খালেক মালিথা প্রমুখ। 

ঈদের শুভেচ্ছা জানালেন নুরুজ্জামান বিশ্বাস এমপি

 

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী ও আটঘরিয়াবাসীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বুধবার এক বার্তায় এই শুভেচ্ছা জানান এমপি।

শুভেচ্ছা বার্তায় এমপি নুরুজ্জামান বিশ্বাস বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মধ্যে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈশ্বরদী ও আটঘরিয়াসহ দেশের সব মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।

নুরুজ্জামান বিশ্বাস বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়।

‘তারই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানরা কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক- এই কামনা করছি। 

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন