নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা- ৪ আসনে নৌকা প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের প্রার্থী গালিবুর রহমান শরীফ।
সোমবার
সকালে ঈশ্বরদী শহরের ঈমান কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধাদের
আয়োজনে ‘নির্বাচনী প্রচারণা সভা’ হয়েছে। নির্বাচনি প্রচারণা শুরু করেই
তিনি বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও দোয়া প্রার্থনা
করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী
বিশ্বাসের সভাপতিত্বে পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার
হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা
গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, সাধারণ
সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা
পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম খান ও আতিয়া ফেরদৌস কাকলী
অনুষ্ঠানে বক্তব্য দেন।
এসময় গালিবুর রহমান শরীফ বলেন, বিপদ-আপদে
মুক্তিযোদ্ধার পরিবারের পাশে দাঁড়াতে পারলে আমি গর্বিত হব। এ সুযোগ আপনারা
আমাকে দেবেন আমি আপনাদের পাশে আছি।
.jpg)


