নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ২৭টি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ক্রীড়াসামগ্রী ও সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে সলিমপুর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে ২০২৫–২৬ অর্থবছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে ১৮ জোড়া জার্সি, ১৮টি ফুটবল এবং ৫০টি সিলিং ফ্যান তুলে দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব।
সলিমপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহির মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মানিকনগর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান ও ইউপি সদস্য ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের সচিব শহিদুল ইসলাম।
এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য আক্তারুল ইসলাম, স্বপন সরদার, ছবিহা খাতুন, সুবর্ণা খাতুন, ফুরকান আলী বিশ্বাস ও মনারুল ইসলাম, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মমিনুল ইসলাম এবং গ্রামপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

