নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কর্মীরা আন্তর্জাতিক ‘স্মৃতি উদ্যান’ কর্মসূচিতে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার দিনব্যাপী আবাসন এলাকা গ্রিন সিটির ভেতরে এই কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষে গ্রিন সিটি এলাকায় আম, লিচু ও ডালিমসহ বিভিন্ন জাতের ফল ও ফুলের প্রায় ২০০টি চারা রোপণ করা হয়। এই আয়োজনে অংশ নেন প্রায় ৬০০ জন কর্মী।
বাংলাদেশে রাশিয়ার পারমাণবিক প্রকল্পের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি দেরি বলেন, ‘সাত বছর ধরে চলমান স্মৃতি উদ্যান কর্মসূচি এখন আন্তর্জাতিক গুরুত্ব পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এতে অংশ নিয়ে ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত হচ্ছেন। এ ধরনের যৌথ আয়োজন মানুষের মধ্যে ঐক্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করছে।’
তিনি আরও বলেন, ‘কর্মীদের জন্য এটি পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ইতিবাচক একটি উদ্যোগে অংশ নেওয়ার সুযোগ করে দিচ্ছে।’



