ঈশ্বরদীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল


নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের হয়েছে।

ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে শুক্রবার বিকেলে শহরের মাল গুদাম চত্বরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা অলিউল্লাহ। এর আগে জুম্মার নামাজের পর উপজেলার সকল মসজিদে দোয়া ও মাদ্রাসাগুলোতে কোরআন খানি এবং এতিমদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দীন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, বিএনপি নেতা আজিজুর রহমান শাহীন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, আমিনুল ইসলাম স্বপন, শামসুজ্জোহা পিপপু, ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু ও সহ-সভাপতি আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, আক্কাস আলী খান মেম্বার, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, মাহমুদুর রহমান সোনামণি, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, যুবদল নেতা আক্তার হোসেন নিফাসহ বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন