ঈশ্বরদীতে সাবেক পৌর কাউন্সিলর আমিনুর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের মশুরিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মশুরিয়াপাড়া থেকে আমিনুর রহমানকে ধরে থানায় হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলা মামলার তদন্তে তার নাম এসেছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন