তুহিন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক:  দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন দীর্ঘ সময় কারাবন্দি থাকার পর অবশেষে মুক্তি পাচ্ছেন।

জানা গেছে, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে ১০ এপ্রিল ২৯ জন কয়েদির সাজা মওকুফের ঘোষণা দিয়েছে। এর মধ্যে শরিফুল ইসলাম তুহিনের নামও রয়েছে। কারাগারের নিয়ম অনুযায়ী সাজা কমানো হয়েছে।

এদিকে এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঈশ্বরদী এলাকায় সবাই খুশি হয়ে উঠেছে। নানা জায়গায় পোস্টার টাঙিয়ে ও ফেস্টুন দিয়ে তাকে অভিনন্দন জানানো হচ্ছে। তার সমর্থকরা আনন্দ মিছিলও করেছে।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সামাদ সুলভ মালিথা বলেন, 'সরকারি ঘোষণায় শরিফুল ইসলামের সাজা মওকুফের খবর পেয়েছি। আশা করছি খুব দ্রুত তিনি আমাদের মাঝে ফিরে আসবেন।' 

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন