নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর ফতেমোহাম্মদপুর এলাকা থেকে একটি একনলা বন্দুক ও একটি গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন পাবনা ডিবির ওসি মো. রাশিদুল ইসলাম।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি লোডেড ওয়ান শুটারগান ও একটি গুলি পাওয়া যায়। অভিযানে নেতৃত্ব দেন ওসি রাশিদুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন এসআই বেনু রায় ও অসিত কুমার বসাকসহ পুলিশের একটি দল।
উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।