নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের ইসলামপাড়া ঘাটে নদীপথে গুলির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় ও বালু ব্যবসায়ীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও অস্ত্র মহড়া চলে। এতে জনজীবনে নেমে এসেছে ভীতি এবং উত্তেজনা।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, নাটোরের লালপুর থেকে আসা কাকন ও তার অনুসারীরা ঈশ্বরদীর বালুমহাল দখলের জন্য ব্যবসায়ীদের সঙ্গে উত্তপ্ত সংঘর্ষে লিপ্ত। বৃহস্পতিবার সকালে তারা গুলিবর্ষণ শুরু করে বালু ব্যবসায়ীদের অফিস ভাঙচুর করে। নদীতে মাছ ধরতে নামা মাঝিদেরও বাধা দিচ্ছে তারা। নিরাপত্তাহীনতার কারণে নদীপাড়ের বাসিন্দারা রাতেও বিশ্রামে থাকতে পারছেন না।
বিকেলে সেনাবাহিনী, র্যাব, থানা পুলিশ ও নৌপুলিশের যৌথ টিম ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুন নুর বলেন, 'গত দুই দিন ধরে বালুমহাল নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আগের ঘটনাগুলোতে মামলা হয়েছে এবং তদন্ত চলছে। আজও গোলাগুলির ঘটনা ঘটেছে। আমরা যৌথভাবে অভিযান চালাচ্ছি। তদন্ত শেষে পুরো ঘটনা পরিষ্কার হবে।'
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
