নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ‘পশ্চিমাঞ্চল রেলওয়ের আন্তঃবিভাগীয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের’ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উপজেলার পাকশী ইউনিয়নের রেলওয়ের ফুটবল মাঠে।
এতে পাকশী ও রাজশাহী একাদশ অংশ নেয়। রাজশাহীর বিপক্ষে এ টুর্নামেন্টে পাকশী ৬ উইকেটে জয় লাভ করে।
খেলায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের
মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক
(অবকাঠামো) শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন- পশ্চিমাঞ্চল রেলওয়ে
রাজশাহীর প্রধান প্রকৌশলী আসাদুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী লিয়াকত শরীফ
খান, প্রধান যন্ত্র প্রকৌশলী মুহাম্মদ কুদরত ই খুদা।
এসময় উপস্থিত
ছিলেন, পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ,
বিভাগীয় সেতু প্রকৌশলী আব্দুর রহিম, বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল,
যন্ত্র প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম, (লোকো) আশীষ কুমার মণ্ডল,
বিদ্যুৎ প্রকৌশলী রিফাত শাকিল, সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এম এম
রাজীববিল্লাহ, ক্রীড়া সংস্থা পাকশীর সাধারন সম্পাদক ও পাকশী বিভাগীয়
রেলওয়ের নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট মোরশেদ আলম, বিভাগীয় ক্রীড়া সংস্থা
পাকশীর সদস্য, বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার।
সভাপতিত্ব করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার।
পশ্চিমাঞ্চল রেলওয়ের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
এই সময়ে
শনিবার, মে ১৩, ২০২৩

