![]() |
| মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাইল ছবি |
গতকাল শনিবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভায় এ বিষয়ে আলোচনা হয়। স্থায়ী কমিটির সভায় আলোচিত বিষয় ও সিদ্ধান্ত নিয়ে আজ রোববার সংবাদ সম্মেলন করে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চলমান করোনা পরিস্থিতিতে ঢাকা জেলার সিভিল সার্জন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, তিনি ছাড়া জেলার চিকিৎসা–সংশ্লিষ্ট কেউ গণমাধ্যমে তথ্য দিতে পারবেন না। এ সিদ্ধান্তের সমালোচনা করেছে বিএনপি। দলটি বলেছে, সরকার প্রকৃত তথ্য গোপন করছে। করোনায় সংক্রমিত ও মৃত মানুষের সংখ্যা আরও বেশি। তথ্য গোপনের চেষ্টা তথ্যপ্রবাহ নীতির বিরোধী।
বিএনপি বলেছে, তথ্য গোপন করার অপচেষ্টা বন্ধ করে জনগণের সামনে সত্য ও সঠিক চিত্র তুলে ধরলে সচেতনতা বৃদ্ধি পাবে। সমস্যার সমাধান সহজে হবে। ঢাকা জেলার সিভিল সার্জনের নির্দেশ প্রত্যাহার করে করোনা নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে বিএনপি। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে করোনা রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ করার সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও এক সাংবাদিককে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে বিএনপি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডসহ এ ধরনের ঘটনার পেছনে সরকারের সংশ্লিষ্ট সংস্থার অবহেলাকে দায়ী করেছে বিএনপি। ঘটনাটিকে হত্যাকাণ্ড উল্লেখ করে তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত মাধ্যমে দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি।
বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন অব্যাহত রাখার পক্ষে মত দেওয়ায় প্রধান নির্বাচন কমিশনারের সমালোচনা করেছে বিএনপি। দলটি বলেছে, সংবিধান ও জনগণের প্রতি কোনো দায়দায়িত্ব না থাকার কারণে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য তাদের পক্ষে করা সম্ভব। বর্তমান করোনা পরিস্থিতিতে এ নির্বাচন স্থগিত রাখার আহ্বান জানিয়েছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সভায় বলা হয়, খালেদা জিয়াকে সম্পূর্ণ ‘বেআইনিভাবে সাজা’ দিয়ে তাঁকে আটক রাখা হয়েছে। এমনকি তাঁকে বিদেশে সুচিকিৎসার সুযোগও দেওয়া হচ্ছে না। এটা গুরুতর মানবাধিকার লঙ্ঘন। খালেদা জিয়াসহ ‘রাজনৈতিক’ কারণে আটক সবার মুক্তির আহ্বান জানায় বিএনপি।
তাহসিন সরকার বাঁধন/জেএইচ/এমএস

