কাল সিনোফার্ম, পরশু মডার্নার টিকা দেওয়া শুরু

ফাইল ছবি।
নিজস্ব প্রতিবেদন:  সিনোফার্মের টিকা আগামীকাল সোমবার থেকে সারা দেশে দেওয়া শুরু হবে। এ ছাড়া পরশু (মঙ্গলবার) থেকে মডার্নার টিকা দেশের ১২টি সিটি করপোরেশনে দেওয়া হবে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ কথা জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন ঢাকার সাতটি কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। প্রবাসীরা আগামী পরশু থেকে ঢাকা ছাড়াও দেশের বাকি সিটি করপোরেশন থেকে মডার্নার টিকা নিতে পারবেন।

তাঁরা বর্তমানে ঢাকার সাতটি কেন্দ্র থেকে ফাইজারের টিকা নিচ্ছেন। এখন তাঁরা নিজ নিজ বিভাগের সিটি করপোরেশন থেকে টিকা নিতে পারবেন। ঢাকায় আসতে হবে না।

স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক শামসুল হক বলেন, অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ যাঁরা নিয়ে দ্বিতীয় ডোজ পাননি, তাঁদের আরেকটু অপেক্ষা করতে হবে। জুলাই বা আগস্ট মাসে অ্যাস্ট্রাজেনেকার টিকা আসতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

তাহসিন সরকার বাঁধন/জেএইচ/এমএস

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন