নিজস্ব প্রতিবেদন: জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার
করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) কাউন্টার টেররিজম অ্যান্ড
ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটর (সিটিটিসি)।
রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
এ বিষয়ে বিস্তারিত তথ্য দুপুর সাড়ে ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।
তাহসিন সরকার বাঁধন/জেএইচ/এমএস

