ঈশ্বরদীতে সাবেক ইক্ষু গবেষণা কর্মকর্তা সৈয়দ গোলাম হায়দার ফাজুর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের সাবেক কর্মকর্তা সৈয়দ গোলাম হায়দার ফাজু (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় পাবনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মরহুম সৈয়দ গোলাম হায়দার ঈশ্বরদীর অরণখোলা মিয়াপাড়ার বাসিন্দা এবং সাবেক কমিশনার মরহুম সৈয়দ গোলাম মোস্তফার জ্যেষ্ঠ পুত্র। তিনি ব্যারিস্টার সৈয়দ নূর হোসেন সাগরের বাবা।

মঙ্গলবার সকাল ১০টায় অরণখোলা নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন