![]() |
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্যাংককের বাংলাদেশ দূতাবাস শনিবার বিমানের একটি বিশেষ ফ্লাইটে (বিজি ৪০৯৯) থাইল্যান্ড থেকে ৩৭ বাংলাদেশি ও থাই নাগরিকদের একটি দলকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে। বিমানটি স্ব-অর্থ দেওয়ার ভিত্তিতে ব্যবস্থা করা হয়।
বিশেষ ফ্লাইটে এসব যাত্রীদের বাংলাদেশে আনার ক্ষেত্রে সহযোগিতার জন্য থাই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল হাই।
থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশিদের এ নিয়ে গত এক বছরে ১৫ দফায় ফিরিয়ে আনা হলো। এছাড়া থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস আরও দুই দফায় কম্বোডিয়া থেকে ১৩৫ জন বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে।
তাহসিন সরকার বাঁধন/জেএইচ/এমএস

