ঈশ্বরদীতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। গত সোমবার (২৫ মে) ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা ও দায়রা জজ সিরাজুল ইসলাম মামুন।

উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক আশিকুর রহমান লুলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঈশ্বরদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, আতাউর রহমান বাবলু এবং পরিতোষ পাল।


পরিষদের সদস্য মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন হুমায়ুন কবীর তরুণ ও নূরুল ইসলাম বাবলু।

পরের পর্বে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সাত্তারের পরিচালনায় সংগীত পরিবেশন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মজনু চৌধুরী, মাসুদ রানা, রেজাউর রহমান পান্নু, আব্দুল আউয়াল মতিন, শফিকুল ইসলাম সবুজ, আলমগীর হোসেন মাস্টার, নূরুল ইসলাম বাবলু, আব্দুস সাত্তার, শাহীন উদ্দীন ও আরিফুল ইসলাম রিপন। এ সময় তবলায় সংগত করেন আবদুর রহিম বাবুল, মোহন এবং অসীম।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন