নিজস্ব প্রতিবেদক: ‘সততা, নিরপেক্ষতা, দায়িত্ব, ঐক্য, শৃঙ্খলা ও গণতন্ত্র’—এই স্লোগানকে সামনে রেখে ঈশ্বরদীতে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল আটটা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
ভোট গণনা শেষে রঞ্জিত বাসফোর সভাপতি, সাজু কুমার ডোম সাধারণ সম্পাদক, রতন কুমার হারি সাংগঠনিক সম্পাদক এবং স্বপন কুমার বাসফোর সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন লক্ষণ কুমার রায় এবং সদস্যসচিব ছিলেন বিকাশ কুমার। এ ছাড়া চন্দন কুমার, পাপ্পু কুমার, রাজ কুমার বাঁশফোর ও সুব্রত কুমার সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
কড়া নিরাপত্তা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংগঠনের সদস্যরা। নতুন নেতৃত্ব হরিজন সম্প্রদায়ের অধিকার আদায় ও কল্যাণে কাজ করবে বলে আশা প্রকাশ করেন বিজয়ী প্রার্থীরা।

