স্বাধীনতা দিবস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্বাধীনতা দিবস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

স্বাধীনতা দিবসে ঈশ্বরদীতে জামায়াতের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:  মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ঈশ্বরদী উপজেলা জামায়াত কার্যালয়ে শহরের আলহাজ মোড় এলাকায় এ সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেল জামায়াতে ইসলামী জেলার আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল। 

তিনি বলেন, 'স্বাধীনতার প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে হবে। দেশের সার্বিক উন্নয়নে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার গুরুত্ব অপরিসীম।' তিনি মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করে তাঁদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন।

এছাড়া, ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ডক্টর অধ্যাপক নুরুজ্জামান প্রামাণিকের সভাপতিত্বে আয়োজিত এই সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির মাওলানা নূর মোহাম্মদ, উপজেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী মণ্ডল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. মাহফুজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দেশের শান্তি, অগ্রগতি ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

ঈশ্বরদীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন


নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার  উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়।

সকাল ৬টায় আলহাজ্ব মোড় বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের উদ্বোধন করেন। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করে।

সকাল সাড়ে ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকাল ৮টায় ঈশ্বরদী রেলগেট দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বিএনপি। পরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলহাজ্ব মোড় বিজয়স্তম্ভে শহিদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মসজিদ ও মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, মাদ্রাসা ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন