নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর বরেণ্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত মহসীন রিয়াজীর প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদ এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সহসভাপতি মো. জাহিদুল আলম সনু।
স্মরণসভায় সাংবাদিক মহসীন রিয়াজীর জীবনী নিয়ে স্মৃতিচারণা করে বক্তব্য দেন ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোটের সদস্যসচিব আশিকুর রহমান লুলু, সাংবাদিক খন্দকার মাহবুবুল হক দুদু, সেলিম সরদার, কলাম লেখক নূরুল ইসলাম বাবলু প্রমুখ।
ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিপুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক এস আলমগীর, ঈশ্বরদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক আমান, শিক্ষক মাসুদ রানা, ঈশ্বরদী পৌরসভার সাবেক নারী কাউন্সিলর মোছা. রহিমা খাতুন, অবসরপ্রাপ্ত শিক্ষক আদু বালা শীল, প্রকৌশলী আলমগীরুল নিউটন, সাংবাদিক রেজাউল করিম ফেরদৌস, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আফছার আলী, সংগীতশিল্পী আব্দুস ছাত্তার, রেজাউল করিম রেজা, সহকারী শিক্ষক আরিফুর রহমান, একরামুল হক রনি প্রমুখ।
স্মরণসভা শেষে মহসীন রিয়াজীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সহসভাপতি ও অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী ওহিদুর রহমান ঝন্টু।

