মতবিনিময় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মতবিনিময় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদী জনকল্যাণ সমিতির নতুন কমিটির সঙ্গে হাবিবুর রহমান হাবিবের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় ঈশ্বরদী উপজেলা জনকল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিরা বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনা জেলা সমিতির কার্যালয়ে যান। সেখানে তাঁরা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা সমিতির সভাপতি হাবিবুর রহমান হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে সমিতির সভাপতি আশরাফ আলী খান মঞ্জু ও সাধারণ সম্পাদক মো. রেজাউল আলমের নেতৃত্বে নেতারা হাবিবুর রহমান হাবিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জবাবে হাবিবও নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভকামনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি কামরুল হাসান রঞ্জু। কাকতালীয়ভাবে সেখানে উপস্থিত হন সদ্য কারামুক্ত দাশুড়িয়া ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।

সাক্ষাৎকালে নবনির্বাচিত নেতারা ঈশ্বরদীর সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে হাবিবুর রহমান হাবিবের সহযোগিতা কামনা করেন। জবাবে হাবিব বলেন, ‘ঈশ্বরদীর মানুষের কল্যাণে আমি অতীতেও ছিলাম, এখনো আছি এবং আগামীতেও থাকব—ইনশাআল্লাহ।’

ঈশ্বরদীতে প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:  বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) ঈশ্বরদী শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সংস্থার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংস্থার সদস্য ও অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার (ও.ও.) মো: ইমামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার সাবেক সদস্য সচিব মো: মেহেদী হাসান।

অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মো: সিরাজুল ইসলামের সহযোগিতায় অনুষ্ঠান পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো: মাহাবুল হক।

সভায় অন্য সদস্যরাও অংশগ্রহণ করেন।

অন্নদা গোবিন্দ লাইব্রেরিতে বার্ষিক সভা

পাবনা প্রতিনিধি: পাবনায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির বার্ষিক সাধারণ সভা। আজ শুক্রবার ১ সেপ্টেম্বর বিকেলে লাইব্রেরির স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে প্রতিষ্ঠানের সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুর সভাপতিত্বে আয়োজিত এ সভার শুরুতেই স্কয়ারমাতা অনিতা চৌধুরীসহ লাইব্রেরির প্রয়াত সদস্যদের জন্য শোক প্রস্তাব পাঠ ও তাঁদের আত্নার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

পরে লাইব্রেরির বার্ষিক ও আর্থিক প্রতিবেদন পেশ করেন প্রতিষ্ঠানের মহাসচিব আব্দুল মতীন খান। এ সময় উপস্থিত ছিলেন লাইব্রেরির সহসভাপতি দবির উদ্দিন আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবিসহ সকল সদস্য।


ঈশ্বরদীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ। 

উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপুরে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে অংশ নেন- ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাবেক সভাপতি এস এম রাজা, সহ সভাপতি কে এম আবুল বাশার, খন্দকার মাহবুবুল হক দুদু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সহ সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক টিপু সুলতান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ক্রীড়া সম্পাদক ওয়াহেদ আলী সেন্টু, নির্বাহী সদস্য স্বপন কুমার কুন্ডু ও আবুল হাসেম প্রমুখ।

 এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। মতবিনিময় সভায় ইউএনও বলেন, স্মার্ট ঈশ্বরদী বিনির্মাণে কাজ করবেন তিনি।  ৩৫ তম বিসিএসের এ কর্মকর্তা  উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। 

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। এ উপজেলা মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক স্থান। এ উপজেলার একটি ঐতিহ্য রয়েছে। উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে ঈশ্বরদী  ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন