নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার দেবিদ্বারে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে উপজেলার বাগুর সিএনজিস্ট্যান্ডসংলগ্ন মেডিনোভা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া ঘটনাটি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে দেবিদ্বার উপজেলার বাগুর সিএনজিস্ট্যান্ড সংলগ্ন মেডিনোভা হাসপাতালের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে ছিল তিশা পরিবহনের একটি বাস। সেই বাসে আগুন দেয়া হয়। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার টের পেয়ে মালিককে খবর দেন।
খবর পেয়ে উপজেলার ভানী পুলিশ ক্যাম্প ও থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া বলেন, বাসের একটি জানালা খোলা থাকায় ওই দিক দিয়ে দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে দেয়। টের পেয়ে ড্রাইভার ও হেলপার আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনি।

