ফেনসিডিল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফেনসিডিল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে ৪০ বোতল ফেনসিডিল মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মো. মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে পাবনার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দীন খান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত মিজানুর রহমান ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ী গ্রামের আলহাজ্ব মোড় পশ্চিমপাড়া এলাকার হাসেম প্রামাণিকের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালে নিজ এলাকা থেকে মিজানুরকে আটক করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন। মামলায় আসামিপক্ষে আইনি লড়াই করেন আইনজীবী শফিকুল ইসলাম এবং রাষ্ট্রপক্ষে ছিলেন রাজিউর রহমান রঞ্জু।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন